বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা

ম্যাচ শেষ হতেই ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে তখন ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের অন্য ক্রিকেটাররা। তবে সাকিব আল হাসানকে তাদের মাঝে খুঁজে পাওয়া গেল না। সাকিব তখন ব্যাট-প্যাড নিয়ে ছুটলেন সেন্টার উইকেটের দিকে।

সিরিজ জয় উদযাপনের চেয়ে ব্যাটিং অনুশীলনকে এগিয়ে রাখলেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে মাঠে নেমে যথাক্রমে ১ ও ২১ রান আসে তার ব্যাটে।

বল হাতে অবশ্য উজ্জ্বল ছিলেন সাকিব। চতুর্থ ম্যাচে শেষ ওভারে ২ উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন। সবমিলিয়ে দুই ম্যাচে ঝুলিতে পুরেছেন ৫ উইকেট। ওভারপ্রতি ছয়ের নিচে রেখেছেন ইকোনমি রেট।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit