রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ

নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই এ যুদ্ধ নিয়ে একে অপরের প্রতি অপমানসূচক বক্তব্য রাখছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ বক্তব্যে পেত্রো নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, নেতানিয়াহু, ইতিহাসের পাতায় আপনি একজন গণহত্যাকারী হিসেবে স্থান পাবেন। হাজারো নিরীহ শিশু, নারী ও বয়স্ক মানুষের ওপর বোমাবর্ষণ করে আপনি বীর হতে পারবেন না।

তিনি নেতানিয়াহুকে ইউরোপে লাখো ইহুদিদের হত্যার জন্য দায়ী উগ্র জাতীয়তাবাদী নাৎসিদের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ধর্ম যাই হোক, গণহত্যা, গণহত্যাই।

কলম্বিয়ার জনপ্রিয় প্রেসিডেন্ট পেত্রো এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীকে গাজায় ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে গ্রেফতারের আহ্বান জানান। এর জবাবে নেতানিয়াহু পেত্রোকে ‘হামাস সমর্থক ও ইহুদী বিদ্বেষী’ হিসেবে অভিহিত করেন।

গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৬০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হন ২৫০ জন।

এ হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরাইল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। এই আগ্রাসনে গত ৭ মাসে অন্তত ৩৪ হাজার ৯৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ৭৮ হাজার ৬৪১ জন। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৪,/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit