শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। রোববার তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি জিম্মিদের মুক্তি এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সাহায্যেরও আহ্বান জানান।

গুতেরেস বলেন, আমি আমার আহ্বানের পুনরাবৃত্তি করছি, অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তায় অবিলম্বে বৃদ্ধির জন্য বিশ্বের প্রতি আহ্বান। কুয়েতে একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনের ভিডিও ভাষণে গুতেরেস এসব কথা বলেন।

রোববারও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। গুতেরেস বলেন, গাজার যুদ্ধ ভয়ংকর মানবিক দুর্ভোগ, ধ্বংসাত্মক জীবন, পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে এবং বিপুল সংখ্যক মানুষকে গৃহহীন, ক্ষুধার্ত করে তুলেছে।

ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন (আইআইসিও) এবং জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা ওসিএইচএ আয়োজিত কুয়েতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের প্রস্তাব ব্যাপক সমর্থন নিয়ে পাস হয়েছে। ১৪৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। আর্জেন্টিনাসহ নয়টি দেশ বিপক্ষে ভোট প্রদান করেন। ২৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

শুক্রবার (১০ মে) এ ভোটাভুটি হয়। জাতিসংঘের এ প্রস্তাব ফিলিস্তিনকে বিশ্বসংস্থাটিতে বাড়তি কিছু অধিকার দেবে। দেশটি বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে।

ভোটের আগে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল, তাদের প্রতিনিধি সাধারণ পরিষদে প্রস্তাবের ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দেবে। ভোটের আগে, জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র নেট ইভানস বলেছিলেন, ফিলিস্তিনের সদস্য পদের প্রস্তাবে ওয়াশিংটন ‘না’ ভোট দেবে। অন্যান্য দেশগুলোকেও একই সিদ্ধান্ত নিতে উত্সাহিত করবে।

গত ১৮ এপ্রিল ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার ব্যাপারে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit