শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

এবার লজ্জার রেকর্ড গড়লেন নারিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৬ ওভারে মুম্বাইকে ১৫৮ রানের লক্ষ্য দিয়ে ১৮ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে কলকাতা। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল কলকাতা। 

দলের জয়ে বরাবরের মতোই বল হাতে অবদান রেখেছেন নারিন। তবে ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি। জাসপ্রীত বুমরাহর প্রথম বলটা কিছু বুঝতে না পেরে বোল্ড হয়েছেন এই অলরাউন্ডার। শূণ্য রানে আউট হয়ে এদিন লজ্জার এক রেকর্ড গড়েছেন ক্যারিবীয়ান এই ক্রিকেটার।
 
মুম্বাইয়ের বিপক্ষে শুন্য রানে আউট হয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটা নিজের করে নিলেন নারিন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন নারিন। এই রেকর্ডে তার পরে আছেন অ্যালেক্স হেলস। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৩ বার শূন্য রানে আউট হয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।
 
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। তিনি ৪২ বার শূন্য রানে আউট হয়েছেন। তালিকায় চতুর্থ স্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তিনি ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং ইংল্যান্ডের জেসন রয়। তারা ৩১ বার করে শূন্য রানে আউট হয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit