বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

মায়ের সঙ্গে একই পোশাকে মেহজাবীন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : একটা সময় পরিবারের সবার সঙ্গে দেশের বাইরে থাকলেও এখন বাংলাদেশে স্থায়ী হয়েছেন। অভিনয় নিয়ে ব্যস্ত এই তারকা তার মায়ের সঙ্গে ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘দ্য হার্ট অব আওয়ার ফ্যামিলি। শুভ মা দিবস মাম্মা।’

গত ২১ ফেব্রুয়ারি ‘সাবা’ নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমা মুক্তির আগেই জানা গেল মেহজাবীনের দ্বিতীয় সিনেমার নাম। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করবেন মেহজাবীন।

গত ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। এদিন রাজধানীর একটি হোটেলে ‘প্রিয় মালতী’ সিনেমার ঘোষণা দেন অভিনেত্রী। অনুষ্ঠানে জানানো হয়, ‘প্রিয় মালতী’ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের। অর্থাৎ ‘সাবা’তে প্রথম অভিনয় করলেও আগে মুক্তি পাবে ‘প্রিয় মালতী’।

জানা গেছে, ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
 
মেহজাবীন ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও ফ্রেম পার সেকেন্ড।
 

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit