রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ

রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা, শরণার্থী শিবিরে ইসরাইলি ট্যাংক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। শনিবার চালানো এ হামলায় হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এএফপির সাংবাদিক, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা উপকূলীয় অঞ্চলটি জুড়ে ইসরাইলি হামলার কথা জানিয়েছেন।

গাজার একটি হাসপাতালের বিবৃতিতে বলা হয়, উপত্যকার মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা রাফায় প্রচণ্ড বিমান হামলার কথা জানিয়েছেন। এএফপির ছবিতে শহরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এ ছাড়া উত্তর গাজায় হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গতকাল দেশটির সেনারা ক্রসিংয়ে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে লড়াই করছিলেন। তারা এলাকাটিতে অনেক ভূগর্ভস্থ টানেল খুঁজে পেয়েছেন। এদিকে শনিবার রাতভর বোমা হামলার পর রোববার ভোরে জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ট্যাংক পাঠিয়েছে ইসরাইল।  

শনিবার সন্ধ্যায় ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে তাদের সামরিক সক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করায় বাধা দিচ্ছে সেনারা। গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় শিবির জাবালিয়া। সেখানে ১ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিন আশ্রয় নিয়েছেন। তাদের অধিকাংশই ১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় তাদের ইসরাইলের শহর ও গ্রাম থেকে বিতাড়িত হয়েছিলেন।

একটি সংবাদ সম্মেলনে ইসরাইলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, গত সপ্তাহগুলোতে আমরা জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের প্রচেষ্টা শনাক্ত করেছি। সেই প্রচেষ্টাকে নির্মূলে সেখানে কাজ করছি আমরা। গাজা শহরের জেইতুন জেলায় অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী প্রায় ৩০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে বলেও জানান হাগারি।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit