রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ

নিয়ম ভাঙায় এক ম্যাচ নিষিদ্ধ পান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের বিপক্ষে মন্থর ওভার-রেটের কারণে বড় শাস্তি পেয়েছেন রিশাভ পান্ত। আইপিএলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে। আজ রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

শুধু নিষেধাজ্ঞাই নয়, ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে পান্তকে। সঙ্গে ওই ম্যাচে খেলা দিল্লির ক্রিকেটারদের প্রত্যেককে জরিমানা করা হয়েছে। তাদের দিতে হবে ১২ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ৫০ শতাংশ, যেটা সর্বনিম্ন।

আইপিএলের চলতি আসরে এনিয়ে তৃতীয়বার মন্থর ওভার-রেটের নিয়ম ভেঙেছেন পান্ত। তাই কিপার-ব্যাটসম্যানকে ছাড়া বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে হবে দিল্লিকে।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের আচরণবিধির ৮ নম্বর ধারা অনুযায়ী ম্যাচ রেফারির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেছিল দিল্লি। আবেদনটি পর্যালোচনার জন্য বিসিসিআইয়ের ন্যায়পালের কাছে পাঠানো হয়। ন্যায়পাল একটি ভার্চুয়াল শুনানি পরিচালনা করে নিশ্চিত করেন যে, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত ও মানা বাধ্যতামূলক।

শুনানিতে পান্তের সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি, প্রধান কোচ রিকি পন্টিং ও প্রধান নির্বাহী সুনিল গুপ্তা।

আপিলে ইনিংস দেরিতে শেষ হওয়ার একাধিক কারণ উল্লেখ করেছে দিল্লি। যার মধ্যে রয়েছে, রাজস্থানের ব্যাটসম্যানদের ১৩টি ছক্কা মারার বিষয়টি। এছাড়া সাঞ্জু স্যামসনের আউটের বিতর্কিত সিদ্ধান্তটি নিয়েও অতিরিক্ত সময় ব্যয় হয়েছিলসেদিন।

আইপিএলে প্রতিটি দলকে তাদের ২০ ওভারের ইনিংস শেষ করতে ৮৫ মিনিট সময় দেওয়া হয়। গত মঙ্গলবার রাজস্থানের বিপক্ষে দিল্লির বোলিং শেষ করতে ১১৭.৮২ মিনিট লেগেছিল। 

রাজস্থানের বিপক্ষে ম্যাচটি অবশ্য ২০ রানে জিতেছিল দিল্লি। তাদের ২২১ রান তাড়ায় ২০১ রান করেছিল রাজস্থান। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে এখন পঞ্চম স্থানে আছে দিল্লি। প্লে অফে খেলতে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৪,/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit