শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

সুন্দরবনে আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি পেল আরও ৭ দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : পুরোপুরি নিভে গেছে চাঁদপাই রেঞ্জের সুন্দরবনে লাগা আগুন। বনের কোথাও আগুন নেই। আগুন লাগার কারণ জানতে ৪ মে গঠিত হয়েছিল ৩ সদস্যের তদন্ত কমিটি। সাত কার্যদিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবেন বলেও তখন জানানো হয়। তবে দুই কার্যদিবস হাতে রেখে আগুনের কারণ বের করতে আরও ৭ কার্যদিবসের সময় নিয়েছেন গঠিত তদন্ত কমিটি।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিমের কাছ থেকে তদন্ত কমিটি এই সময় নেয়। বন বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব শনিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আগুন লাগার পরদিন রোববার (৫ মে) আগুনে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। সেসময় ওই টিমকে ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী।

এর আগে তিনি ওইদিন ঢাকা থেকে ছুটে এসে সরেজমিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বন সংরক্ষক জানান, সুন্দরবনে বর্তমানে কোথাও আগুন নেই। পর্যবেক্ষণের জন্য কাজ করছে একটি টিম।

এর আগে পূর্ব সুন্দরবনে আগুন লাগার কারণ বের করতে ওই দিনই (৪ মে) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিম। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন- চাঁদপাই রেঞ্জের জিউধার স্টেশন অফিসার মোঃ ওবায়দুর রহমান এবং ধানসাগর স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম।

উল্লেখ্য, গত শনিবার (৪ মে) দুপুরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ২ কিলোমিটার এলাকা জুড়ে। পরে ৪৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বনরক্ষকী, ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও স্থানীয়রা মিলে সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit