মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ৫২ বোতল বিদেশী মদসহ ২ ব্যবসায়ি গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১১৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে বিদেশী মদের চালানসহ দুই মদ ব্যবসায়িকে গ্রেফতার করেছে রাঙামাটির ডিবি পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী বিভিণ্ন ব্রান্ডের ৫২ বোতল মদ জব্দ করার পাশাপাশি মাদক ব্যবসায়ি সাধন মনি চাকমা(৪২) ও কাজল পাল(৪০)কে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি মানস বড়–য়া জানিয়েছেন, বৃহস্পতিবার (০৯ মে ২০২৪ খ্রি:) জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের একটি টিম বিশেষ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করাকালে অভিযান পরিচালনাকারী দল মানিকছড়ি চেকপোস্ট দিয়ে বিদেশী মদের চালান রাঙামাটিতে আসতেছে মর্মে গোপন সংবাদ পায়।  

উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম এর তত্ত্বাবধানে উক্ত ঘটনাস্থল মানিকছড়িতে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে সাপছড়ি ইউপিস্থ ০২নং ওয়ার্ড এর মানিকছড়ি পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫২(বায়ান্ন) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধারসহ সাধনমনি চাকমা(৪২), ও কাজল পাল(৪০) নামের দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মানস বড়–য়া।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit