বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে: পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জানালেন, পশ্চিমাদের যে কোনো উসকানির যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। 

পুতিন দাবি করেছেন, পশ্চিমারা আবারও বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উসকানি দিচ্ছে। মস্কোর রেড স্কয়ারে সেনা সমাবেশের ওই অনুষ্ঠানে পুতিন আরও বলেছেন, ‘এ উচ্চাভিলাষের পরিণতির সম্পর্কে সবাই জানে। এ সময় রাশিয়া সব ধরনের বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করবে বলেও ঘোষণা দেন তিনি। জানিয়েছেন, রাশিয়ার স্ট্র্যাটেজিক (পরমাণু) ফোর্স সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত।

ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে। ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের পর এ ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে মনে করেন তিনি। নাৎসি বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্র দেশ যুক্ত ছিল, তাদের সবাইকে রাশিয়া সম্মান করে উল্লেখ করে পুতিন বলেন, ‘পশ্চিমা নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit