মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নরসিংদীর ভাটপাড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২০৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে বজ্রপাতে ধান মাড়াইয়ের কাজ করার সময় দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পাঁচদোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৭) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকার কবির মিয়া (২৭)। 

স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক ও কৃষিশ্রমিক চাকশাল মাঠে ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ করছিলেন। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে কবির মিয়া নামে এক কৃষি শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে বিজয় মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সিরাজ মিয়া ও সৌরভ নামের আহত দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া পৃথক বজ্রপাতের ঘটনাঢ মো: সজল মিয়া (১৮) নামে শিবপুরের পুটিয়া ইউনিয়নের শানখোলা এলাকার এক অটোচালক বজ্রপাতে আহত হয়েছেন।

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit