বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।মো. আলমগীর বলেন, বুধবার (৮ মে) প্রথম ধাপের নির্বাচনে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলা ও চট্টগ্রামের মিরসরাইয়ে। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১৬ শতাংশ।

ইসি কমিশনার মো. আলমগীর বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সহিংসতার মাত্রা নগন্য ছিল। ইভিএমে ২১টি উপজেলায় ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ আর ব্যালটে ১১৫টি উপজেলায় ভোট পড়েছে ৩৭ দশমিক ২২ শতাংশ। গড় হার ৩৬ দশমিক ১ শতাংশ।

এছাড়া তিনি আরও বলেন, হাওড়ে বৃষ্টির কারণে ভোটের হার কম ছিল। আবার বড় একটি দল নির্বাচনে আসেনি; তাই তাদের সমর্থকরাও ভোটে অংশ নেননি। এ কারণেও ভোটের হার কম হতে পারে। প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ হয়। এ ধাপে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরই মধ্যে প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যানের তালিকা দেখতে এ লিংকে প্রবেশ করুন

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit