ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গণ-অধিকার পরিষদের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। গয়েশ্বর বলেন, বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়, ব্যাংকগুলো শূন্য হয়ে পড়েছে। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। ভারত কিছুই করতে পারবে না। আওয়ামী লীগকে গর্তে পড়তেই হবে।
তিনি বলেন, সংসদ নির্বাচনের চেয়ে উপজেলায় ভোটাররা আরও বেশি ভোট বর্জন করেছে। ভোটাররা এখন ভোটকেন্দ্রে যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ তাদের নেতাকর্মী, সমর্থকদের কেন্দ্রে নিতে পারেনি।
কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/বিকাল ৪:৪৫