বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতে চলছে লোকসভা নির্বাচন। এর মধ্যে ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছে রাশিয়া। 

বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভারতের জনগণের মানসিকতা এবং ইতিহাস সম্পর্কে ওয়াশিংটনের বোঝার অভাব রয়েছে। তারা ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ চালিয়ে যাচ্ছে।

ভারতের জন্য এমন অভিযোগ অসম্মানজনক উল্লেখ করে রাশিয়া সরকারের এই মুখপাত্র বলেন, মার্কিন অভিযোগের পেছেনের কারণ হলো ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ভারসাম্যহীন করা এবং সাধারণ নির্বাচনকে জটিল করা।

সম্প্রতি ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের (ইউএসসিআইআরএফ) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতের সমালোচনা করা হয়েছে। ওই কমিশন ভারতকে বিশ্বের উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা দিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে সুপারিশ করেছে।   

মার্কিন প্রতিবেদনে ক্ষমতাসীন বিজেপিকে বৈষম্যমূলক জাতীয়তাবাদী নীতিকে শক্তিশালী করার জন্য অভিযুক্ত করা হয়েছে। ভারতে নাগরিকত্ব সংশোধন আইন, ধর্মান্তরবিরোধী এবং গো-হত্যা আইনের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে জানান, ইউএসসিআইআরএফ একটি পক্ষপাতদুষ্ট কমিশন হিসেবে পরিচিত।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit