বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

ভারতীয় দলে সাহসী ক্রিকেটারের অভাব, বিস্ফোরক মন্তব্য শেবাগের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত এর মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে। এ নিয়ে চলছে চারদিকে আলোচনা-সমালোচনা। তাই ভারতীয় দল নিয়ে কথা বললেন একসময়ের মাঠ মাতানো তারকা ওপেনার বীরেন্দর শেবাগ। তিনি জানালেন, ভারতীয় দলে সাহসী ক্রিকেটারের অভাব। এমনটিই দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল খেললেও ভারতের শিরোপা জেতা হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় হিমশিম খেতে হয়েছিল ভারতকে। অজিত আগারকারের নির্বাচক প্যানেল কাকে বাদ দিয়ে কাকে দলে রাখবেন এ নিয়ে ছিল দুশ্চিন্তায়। এরপর দল ঘোষণা করলেন তিনি। ঘোষিত এ স্কোয়াডে বাদ পড়েছেন অনেক চেনামুখ, যা নিয়ে সমালোচনার অন্ত নেই। 

বীরেন্দর শেবাগ বলেন, ভারতীয় দলে সাহসী ক্রিকেটারের অভাব রয়েছে। আমরা যদি ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের দিকে তাকাই, দেখব— ১১তম থেকে ৪০তম ওভারের মধ্যে ভারতের কেউ নির্ভীক ক্রিকেট খেলেনি। আমরা কেবল দুটি চার মেরেছিলাম।’ 

তিনি আরও বলেন, সম্প্রতি বছরগুলোতে বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনাল খেললেও, ভারত একটিতেও শিরোপা জেতেনি, শুধু এশিয়া কাপ ছাড়া। আর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেও আমরা কাপ জিততে পারিনি। শিরোপা হেরেছি অস্ট্রেলিয়ার কাছে। আর এর কারণ হচ্ছে—দলটির ড্রেসিংরুমে সাহসী ও নির্ভীক ক্রিকেটারের অভাব।

এ মারমুখী ওপেনার বলেন, ‘আমি বলতে দিতে পারি—যখন জাতীয় দলে ছিলাম, তখন আমরা প্রতিটি ম্যাচকে নকআউট ম্যাচ হিসেবে দেখতাম। বিশ্বকাপের সেমিফাইনাল হিসেবে বিবেচনায় রাখতাম। সবসময় মাথায় থাকত, যদি হেরে যাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাব— এ মনমানসিকতা নিয়ে খেলতাম। বর্তমানেও এমন মানসিকতা নিয়ে খেলা দরকার।

তিনি বলেন, ‘আমি মনে করি— এই মনমানসিকতা ভারতীয় ড্রেসিংরুমে খুবই প্রয়োজন। নকআউট ম্যাচ খেলা উচিত। কারণ নির্ভয়ে ও সাহসিকতার সঙ্গে কিছুটা ঝুঁকি নিয়েই খেলা উচিত। আমার মনে হয়, বর্তমানে ভারতীয় জাতীয় দলে এই নির্ভীকতার অভাব রয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit