বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভোটারদেরকে নির্বিঘ্নে কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী পিয়ারা বেগম পিওনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বাধন কমিউনিটি সেন্টারে হওয়া এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
সংবাদ সম্মলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম বলেন, ‘আমি যেখানেই যাই লোকজন জানতে চায় ভোট দিতে পারবে কিনা। আমি সকলকে আশ্বস্থ করেছি যে ভোট সুষ্ঠু হবে এবং সবাই যেন কেন্দ্রে আসেন এই অনুরোধ করেন।
এ সময় পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. আবু কাউছার ভূঁইয়া, যুবলীগ নেতা মো. মনির হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা আক্তার বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ২:৩৫