বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

নওগাঁ জেলার পতিসরে রবীন্দ্র জন্মোৎসব- এর নানা কর্মসূচি 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১২ Time View
নওগাঁ প্রতিনিধি : আগামীকাল ৮ মে ২৫ বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় কবির নিজস্ব জমিদারি কালিগ্রাম পরগণার কাচারী বাড়ি পতিসরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োাজন করেছে। 
বুধবার বিকাল ৩টায় রবীন্দ্র কাচারি বাড়ি পতিসর দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি। 
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৬ (রানীনগর- আত্রাই) আসনের এমপি এ্যাডভোকেট ওমর ফারুক, নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ -৪ (মান্দা) আসনের এমপি এস, এম, ব্রহানী সুলতান মামুদ, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক। 
আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র বিশেষজ্ঞ প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর এস এম মোজাফফর হোসেন এবং নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম। পরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমী, আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমী এবং রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমী’র শিল্পী কলা কূশলীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit