সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

সুপ্রিম কোর্টের নতুন রায়ে ‘ক্ষমতায় ফেরার আশায়’ ইমরানের দল!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে পিটিআইয়ের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। একের পর এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন তিনি। ইমরানকে কারাগারে রেখেই গেল ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। নানা নাটকীয়তার পর জোট হয়ে সরকার গঠন করে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)।

এখন পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে ফের ক্ষমতায় বসার আশা দেখছেন ইমরান খান। পাকিস্তান পার্লামেন্টের সংরক্ষিত আসন নিয়ে পেশোয়ার হাইকোর্টের দেয়া একটি সিদ্ধান্ত স্থগিত করেছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে সোমবার (৬ মে) এ স্থগিতাদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এ আদেশ ইমরান খানের দল পিটিআইয়ের ক্ষমতায় ফেরার আশাকে আবার জাগিয়ে তুলেছে।

শুনানিতে আইনজীবী ফয়সাল সিদ্দিকি আদালতকে বলেন, স্বতন্ত্র বিজয়ী পিটিআই সদস্যরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন। তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান, সাত প্রার্থী এখনো স্বতন্ত্র হিসেবে জাতীয় পরিষদের অংশ কিনা? বিচারপতি আতহার মিনাল্লাহ জানতে চান, পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা। ফয়সাল সিদ্দিকী বলেন, ‘পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল’।

এদিকে, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। আদালত এ ধরনের রায় অব্যাহত রাখলে ‘শিগগিরই পিটিআই ক্ষমতায় আসবে’ বলে মন্তব্য করেন দলটির নেতা আসাদ কায়সার।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit