সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা পানের বরজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০১ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় রাতের আঁধারে শামিম হোসেন নামে এক কৃষকের প্রায় এক বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ মে) গভীর রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী কৃষক শামিম হোসেন জানান এতে তার  ৩ লাখ টাকার পান সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  

তিনি উপজেলার স্খবরুপদহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের নবিছদ্দীন মন্ডলের ছেলে ও পেশায় একজন কৃষক।ভুক্তভোগী কৃষক শামিম জানায়, রবিবার বিকেলে বোরজের কাজ শেষে বাড়িতে চলে যায়। রাতে  ঘুমিয়ে পড়ি পরে অনেক রাতে ফোনে খবর পায় কারা যেন আমার পানের বরজে আগুন দিয়েছে। বরজে গিয়ে  দেখি দাও দাও করে আগুন জ্বলছে । এ সময় ফায়ার সার্ভিসের খবর দিলে একাধিক ইউনিট ব্যাপক চেষ্টা  চালিয়েও রক্ষা করতে পারেননি পানের বরজ।

শামিম বলেন, ‘এর আগেও আমার পানের বরজ থেকে পান চুরি, ফলন্ত কলা গাছ কেটে দেওয়াসহ বিভিন্ন ছোটখাটো ক্ষতি করেছে এই দুর্বৃত্তরা। কৃষক ইমরান হোসেন বলেন, “মাথার ঘাম পায়ে ফেলে দিন-রাত এক করে এই বরজ করা শামিমের। এমন ক্ষতি যেন কেউ না করে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, কৃষক শামিম হোসেন খুবই নম্র ও ভদ্র প্রকৃতির লোক। জানামতে তার সাথে কারো কোনো বিরোধও নেই। তার প্রতি এই অন্যায় মেনে নেওয়ার মত নয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit