শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

স্ত্রীকে নিয়ে ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এশার নামাজের পর বিএনপি মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম ওমরাহ পালন করেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব শনিবার এশার নামাজের পর ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাঈ করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারাম বা হারাম শরিফে তারা নামাজ আদায় করেছেন।

মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জানিয়েছেন, মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য আল্লাহ্‌র কাছে রহমত চেয়ে দোয়া করেন বিএনপি মহাসচিব।

আবুল কালাম আজাদ বলেন, রোববার তারা মক্কায় আছেন। মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন, আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, মোকামে ইব্রাহিম, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নুর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লা প্রভৃতি ঐতিহাসিক স্থানে যাবেন। এরপর আগামীকাল (সোমবার) তারা মক্কা থেকে জেদ্দা যাবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। সেখানে স্ত্রীকে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববিতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit