শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

ষড়যন্ত্র নয়, আন্দোলনে একাত্ম বিরোধীদল: মঈন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নউজ : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বরং বিরোধীদলগুলো আন্দোলনে একাত্ম হচ্ছে। তিনি বলেন, ডান-বাম সবাই প্রকাশ্যে বলছে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে।

সেজন্যই সরকার জনগণকে ভয় পায়। কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। আবারও তারা যেকোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে। শনিবার (৪ মে) রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদেন শেষে তিনি এসব কথা বলেন। ওলামা দলের নবগঠিত কমিটির উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো হয়। মঈন খান বলেন, ষড়যন্ত্রের প্রশ্ন আসছে কেন? বাম-ডান সবাই তো প্রকাশ্যে বলছে— আন্দোলনে একাত্ম হচ্ছে। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, সরকার বলছে— তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ তো কেউ বলে নাই যে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জনগণ তো বলছে, এই সরকার একদলীয় সরকার। ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ ঢাকা বসে কোন আসনে কাকে নির্বাচিত করবে তা ঠিক করেছে, তারাই আজকে সংসদে জনপ্রতিনিধি হিসেবে আছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার, ভোটাধিকার নেই। এখানে নারী শ্রমিকের অধিকার নেই। সরকার সব হরণ করেছে। এগুলো ফিরিয়ে আনতে হলে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠাতা করতে হবে। বিএনপির এই নেতা বলেন, আমরা এই অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি রাজনীতি করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি। সেই কারণে আমরা রাজপথে আছি, থাকব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, ওলামা দলের নতুন আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা আবুল হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit