মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বালিশে বুক ঢেকে হোটেল থেকে বের হলেন ব্রিটনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের অন্যতম জনপ্রিয় পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। বরাবরই বেপরোয়া তিনি। পেশাগত জীবনে চূড়ান্ত সফল হলেও ব্রিটনির ব্যক্তিগত জীবন বরাবরই বিতর্কিত। ২০২২ সাল পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। বিভিন্ন কারণে বরাবর চর্চার শিরোনামে থাকেন পপসম্রাজ্ঞী। তবে এবার মাঝরাতে অর্ধনগ্ন অবস্থায় লস অ্যাঞ্জেলেসের হোটেল থেকে বেরতে দেখা গেছে তাকে।

শোনা গেছে, বর্তমান বয়ফ্রেন্ড পল রিচার্ড সলিজের সঙ্গে ঝামেলা নাকি বুধবার রাতে এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষমেশ আলুথালু অবস্থাতেই হোটেল থেকে বেরতে হয় তাকে। শুধু তাই নয়, নেটপাড়ায় ভাইরাল হওয়া ছবি দেখে ব্রিটনির অনুরাগীদের দাবি— গায়িকা নাকি পায়ে মারাত্মক চোটও পেয়েছেন। যার জন্য সেখানে অ্যাম্বুলেন্সও পৌঁছে গিয়েছিল। 

আদৌ কি তাই? সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি এবং খবর নিয়ে মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স খোদ। গোটা বিষয়টিকেই ভুয়া বলে দাবি করলেন পপসম্রাজ্ঞী। 

ব্রিটনি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, সবার উদ্দেশে জানাচ্ছি— খবরটা ভুয়া। আমি চাই লোকেরা একটু বুঝুক যে আমি ক্রমশই মানসিকভাবে শক্ত হয়ে উঠছি। কেউ কি আসলে সত্যিটা রূঢ়, আমাকে কেউ শেখাবে কীভাবে মিথ্যে বলতে হয়? সেই পোস্টেই গায়িকার সংযোজন, গতরাতে আমার পা মচকে গেছে। প্রাথমিক চিকিৎসাও করিয়েছি।

একাধিক সংবাদমাধ্যমের দাবি, গতরাতে ব্রিটনি হোটেল স্যুটের হলে চিৎকার করছিলেন। বলছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’ সেই হোটেলে আসা অনেকেই ভেবেছিলেন, ব্রিটনি স্পিয়ার্স হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছেন। এবং সেই পাঁচতারা হোটেলে অ্যাম্বুলেন্সও এসেছিল। সে কথাও এক ঘনিষ্ঠ ব্যক্তি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।

 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit