মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম ও পাঁচ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১১১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম ও পাঁচ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে উপজেলার কামালমোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলো, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আব্দুর রশিদেও ছেলে মো. রাসেল (৩২), ফেনী সদরের আকরামপুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও বিজয়নগর উপজেলার কামালমোড়ার সাহাব উদ্দিনের ছেলে মো. সানি মিয়া (১৯)। তাদের কাছ থেকে বাংলাদেশি চার লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল টাকা, জাল নোট তৈরির সরঞ্জামাদি (স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেন ইত্যাদি) উদ্ধার করা হয়। এসব মালামালসহ গ্রেপ্তারকৃতদেরকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়। 

র‌্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে জাল নোট প্রস্তুতকারি ও বাজারজাতকারী চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের বিভিন্ন মার্কেটে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে। এই চক্রের সদস্যরা অল্প সময়ে অধিক মুনাফার আশায় আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। এরই প্রেক্ষিতে জাল নোট প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া জানতে পারে যে, জাল নোট বাজারজাতকারি চক্রের তিনজন অসাধু ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকায় অবৈধভাবে জাল নোট লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কামালমোড়া মোড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে জাল নোট তৈরির সরঞ্জমাদি ও জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit