মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ৮ম দফায় কমল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : দেশে ফের কমল স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার টানা অষ্টম দফায় ধাতব বস্তুটির দরপতন হলো। নতুন মূল্যে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ৮৭৮ টাকা কমানো হয়েছে। 

এর আগে ২১ এপ্রিল শেষ বারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, যা আগামীকাল শুক্রবার থেকে পাওয়া যাবে এক লাখ ৯ হাজার ১৬৩ টাকায়। 

আজ বৃহস্পতিবার একই মানের ভরিপ্রতি দাম ছিল এক লাখ ১১ হাজার ৪১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বিকাল ২২ ক্যারেটের স্বর্ণের দাম নতুন এ দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল শুক্রবার থেকে এই দাম কার্যকর হবে। একইসঙ্গে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।

আগামীকাল শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৩৫৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য আট হাজার ৯৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৬৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৩৬৮ টাকা, যা আজ বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৮৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৭৯০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৪৭৮ টাকা।

স্বর্ণের দাম কমলেও রূপার দামে নেই পরিবর্তন। সেই হিসেবে আগের দিনের মতো আজও ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য ১১০ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit