মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজে পুলিশের অভিযান, শতাধিক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দখলে নেওয়া ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। এ সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।  

অন্যদিকে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্কের সিটি কলেজ থেকে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স বলছে, পুলিশ  কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে বিপুল পুলিশ অবস্থান নিয়েছে। নতুন করে কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না। গ্রেপ্তারদের বেশিরভাগই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের।  

গ্রেপ্তাররা ক্যাম্পাসে কর্মকর্তাদের প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এ সময় তাদের অনেককে গ্রেপ্তার করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১৭ মে পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে। তারা নতুন করে কোনো বিক্ষোভ হতে দেবেন না। ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান প্রতিহত করা হবে।  

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনের প্রধান সম্পাদক জোনাস ডু সিএনএনকে বলেছেন, ক্যাম্পাসে বিক্ষোভগুলো ছাত্রদের দ্বারা পরিচালিত হয়, এখানে বহিরাগতদের জড়িত থাকার সুযোগ নেই।

তবে কলম্বিয়া সানডিয়াল সম্পাদক বলেছেন, কলম্বিয়ার হ্যামিল্টন হল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছাত্র নাকি প্রতিষ্ঠানের বাইরের লোক তা বলা মুশকিল।

এর আগে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা তাদের চলমান প্রতিবাদের অংশ হিসেবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন দখলে নেয়।  মঙ্গলবার ভোরে কয়েক ডজন ছাত্র বিশ্ববিদ্যালয়টির হ্যামিল্টন হল দখল করে ব্যারিকেড দেয়।

চলতি বছরের শুরুতে গাজায় ইসরায়েলি হামলার পর মৃত অবস্থায় পাওয়া যাওয়া ৬ বছর বয়সী কন্যাশিশু হিন্দ রজবের সম্মানে ভবনটি দখল করেছে বলে জানায় বিক্ষোভকারীরা।

মঙ্গলবার রাতে ব্যাপক প্রস্তুতি নিয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় পুলিশ । তারা আধুনিক অস্ত্র, লাঠি, বিশেষ গাড়ি, এপিসি, যন্ত্রচালিত মই নিয়ে অভিযান শুরু করে। হেলমেট পরা সব সদস্যই ছিলেন মারমুখী।

ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভকারীদের দখলে নেওয়া একাডেমিক ভবন হ্যামিল্টন হলে ক্রেনের মতো গাড়ি থেকে মই লাগিয়ে জানালা দিয়ে একে একে তারা প্রবেশ করেন। এরপর বিক্ষোভকারীদের হল থেকে সরিয়ে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit