শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম

নোয়াখালীর সুবর্ণচরে হামলার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৮৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্জ্বল চন্দ্র শীলের ওপর চর জুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চরজব্বর থানার মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।  
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় গতকাল মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরের দিকে চর জুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু নেতৃত্বে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্জ্বল চন্দ্র শীলের ওপর হামলা চালানো হয়।  এ সময় বক্তরা অবিলম্বে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বলের ওপর হামলাকারী ইউপি চেয়ারম্যান খসরুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।    
এতে বক্তব্য রাখেন, সুবর্ণচর হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মোহন মজুমদার, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য ডা.উৎপল চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কাঞ্চন মজুমদার। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।  তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/অনিমা /০১ মে ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit