বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

লালপুরে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৫৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম,লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে মুনজুর রহমান মুঞ্জু নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন একটি কনফেকশনারি দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত মুনজুর রহমান মুঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়াও তিনি নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএর সাবেক ভাইস প্রসিডেন্ট ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আওয়ামী লীগের ওই নেতা আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জন লোক এসে তার  মাথায় এবং পেটে গুলি করে দ্রুত পালিয়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থাণীয় একটি ক্লিনিকে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,’খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীদের ধরতে অভিযান অব্যহত আছে। রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে’।

কিউএনবি/অনিমা /০১ মে ২০২৪,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit