মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের মোট ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬ জন ডেঙ্গু রোগী। এর বাইরে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ জনে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৬০ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৭০। এপ্রিলের ৩০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit