বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

আশুলিয়ায় জাপা নেতার শরবত বিতরণ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : তীব্র গরম ও তাপপ্রবাহে আশুলিয়ায় শিক্ষার্থী ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা কমিটির সভাপতি আবুল হাসনাত আজাদ।মঙ্গলবার ১১টায় আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এই শরবত বিতরণ করা হয়। এসময় লেবু ও ট্যাংক মিশ্রিত কোমল পানীয় শরবত বিতরণ করা হয়।জাতীয় যুব সংহতি আশুলিয়া থানা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন ফিরোজ, শ্রমিক নেতা শাহাদাত হোসেন স্বপন ও সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন সোহেল সহ আরো অনেকে এই সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জাপা নেতা আবুল হাসনাত আযাদ  জানান, কয়েকদিন ধরে বাড়ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বেড় হলে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য শিক্ষার্থী ও বিভিন্ন পেশায় নিয়োজিত সর্বসাধারণের মাঝে কোমল পানীয় শরবত বিতরণ করেছি। সোমবার থেকে এই কার্যক্রম শুরু করেছি। যতদিন এই গরম থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 
তিনি সর্বসাধারণের প্রতি অনুরোধ করে  আরও জানান, রাস্তায় বেড় হলে রোদ থেকে কিছুটা রক্ষার জন্য ছাতা ও একটি পানির বোতল সঙ্গে নিতে। যাতে হিটস্ট্রোকের মতো ঝুঁকি থেকে আমরা সকলে রেহাই পেতে পারি।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit