মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় নারীকে হত্যার ঘটনায় স্বামী আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বাঁশ বাগান থেকে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে আটক করেছেন আশুলিয়া থানা পুলিশ। পরকীয়ার সন্দেহে তাকে হত্যা করা হয়েছে বলে জানায়েছেন পুলিশ। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিকে আটক ও ঘটনার বিস্তারিত বিষয়ে জানান ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) আব্দুল্লাহ আল কাফি।

এবিষয়ে তিনি বলেন, ৩২ বছরের নারী গার্মেন্টস শ্রমিক আনজু খাতুনের ক্ষতবিক্ষত মুখ  এবং চোখ উপড়ানো লাশের সুরতহাল ও ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আনজু খাতুনের স্বামী মোঃ ফিরোজকে আশুলিয়া হতে শনিবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোঃ ফিরোজ জানায় তার স্ত্রী আনজু খাতুন অবৈধ সম্পর্কে লিপ্ত আছে বলে সন্দেহ হয়।

এরই জের ধরে তার স্ত্রী সঙ্গে বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আনজু খাতুনকে হত্যা করার পরিকল্পনা করে সে। এরপরে তার স্ত্রীকে হত্যা করে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়ার একটি বাঁশ ঝাড়ে ফেলে রেখে কৌঁশলে পালিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই খলিল মিয়া বাদী হয়ে একটি মামলা করে এবং তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ সহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট  মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit