মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম

ইরাকে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ওই তারকার নাম ওম ফাহাদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, শুক্রবার জায়উনা জেলায় নিজ বাড়ির বাইরে গাড়িতে বসা ছিলেন ফাহাদ। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোটরবাইকে করে এসে তাকে গুলি করে।
 
অন্য একটি নিরাপত্তা সূত্র থেকে জানা যায়, হামলাকারী খাবার ডেলিভারি করার ছদ্মবেশে সেখানে আসে।  ওম ফাহাদ ইরাকি গানের সঙ্গে আঁটসাঁট পোশাক পরে নাচের ভিডিওর জন্য টিকটকে জনপ্রিয় হয়ে ওঠেন। 
 
গত বছরের ফেব্রুয়ারিতে, ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে’ ক্ষুণ্ন করে এমন অশালীন বক্তব্য নিয়ে তৈরি করা ভিডিও শেয়ার করার জন্য তাকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

সরকার ২০২৩ সালে সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু পরিমার্জিত করতে একটি অভিযান শুরু করেছিল। তারা সে সময় জানিয়েছিল, সামাজিক মাধ্যমের কনটেন্টগুলো ইরাকি ‘নৈতিকতা ও ঐতিহ্য’ লংঘন করছে। 
 
টিকটক, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট দেখার জন্য ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি গঠন করেছিল। সে সময় বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারকে আটক করে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit