বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

এক মৌসুম পর আবারও প্রিমিয়ার লিগে হামজার লেস্টার সিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২৬ এপ্রিল) রাতে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লিডস ইউনাইটেড। তাদের এ হারে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ২০২২-২৩ মৌসুমের পর আবারও ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় ফেরার সুযোগ পেল লেস্টার। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করে নিয়েছে তারা।

ইএফএল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে আছে লেস্টার। ৪৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯৪। দুইয়ে থাকা লিডসের পয়েন্ট ৪৫ ম্যাচে ৯০। তাদের বাকি কেবল একটি ম্যাচ। এই এক ম্যাচে লিডসের পক্ষে লেস্টারকে টপকানো সম্ভব নয়। অন্যদিকে তিনে থাকা ইপসউইচের পয়েন্ট ৪৩ ম্যাচে ৮৯। তিন ম্যাচে পয়েন্ট টেবিলে একমাত্র তাদের সামনে সুযোগ আছে পরের তিন ম্যাচে লেস্টারকে টপকে যাওয়ার। তবে এরপরও লেস্টারকে দুইয়ের নিচে নামানো সম্ভব নয়, ফলে শীর্ষ দুইয়ে থেকে লেস্টারের প্রিমিয়ার লিগে ফেরা এখন নিশ্চিত। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করে। আর তিন থেকে ছয়ে থাকা দলগুলোকে খেলতে হয় প্লে–অফ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ পাবে।
 
এদিকে পরের ম্যাচে প্রেস্টনকে হারালেই ইএফএল চ্যাম্পিয়নশিপে শিরোপা নিশ্চিত করে নেবে লেস্টার। প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে ২০ দলের মধ্যে ১৮তম হয়ে অবনমন হয়েছিল দলটির। অথচ ২০১৫-১৬ মৌসুমে রূপকথার গল্প লিগে এ দলটাই কিনা আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ইউনাইটেডের মতো জায়ান্টদের পেছনে ফেলে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছিল। ২০২০-২১ মৌসুমের ফাইনালে চেলসিকে হারিয়ে তারা জিতেছিল এফএ কাপের শিরোপাও।

সবকিছু ছাপিয়ে লেস্টারের প্রিমিয়ার লিগে ফেরা বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্যেও আনন্দের। কারণ ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীও যে এ  ক্লাবটিতে খেলেন। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারেন ২৬ বছর বয়সী এ মিডফিল্ডার। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit