বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বুধবার গাজায় বন্দী এক ইসরায়েলি-আমেরিকান নাগরিকের ভিডিও প্রকাশ করেছে। ফুটেজে তাকে লাইভ কথা বলতে দেখা গেছে। তবে ভিডিওটি কবে ধারণ করা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক বার্নার্ড স্মিথ বলেন, ভিডিওতে ২৩ বছর বয়সী হার্শ গোল্ডবার্গ-পোলিনকে প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করতে দেখা গেছে।

 প্রায় তিন মিনিটের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন না।’ হামাসের হাতে বন্দীদের বের করতে না পারার জন্য তাকে (নেতানিয়াহু) দোষারোপ করেন তিনি।

ভিডিও ফুটেজ অনুসারে, গোল্ডবার্গ-পোলিন বলেন, তিনি প্রায় ২০০ দিন ধরে ‘ভূগর্ভস্থ হামাসের টানেলে ছিলেন।

প্রায় তিন মাস পর হামাস এই ধরনের ভিডিও প্রচার করলো। ইসরায়েল এই ভিডিওগুলির ব্যবহারকে ‘দুঃখজনক, মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে। 

এদিকে জিম্মি হার্শ গোল্ডবার্গ-পোলিনের ভিডিওটি ইসরায়েলের স্থানীয় মিডিয়ায় প্রচারিত হওয়ার সাথে সাথে জেরুজালেমের বিক্ষোভকারীরা অবিলম্বে আজা স্ট্রিট এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির কাছে বিক্ষোভ শুরু করে। সেখানে তারা গোল্ডবার্গ-পোলিন এবং অন্যান্য জিম্মিদের ছবি প্রদর্শন করে এবং জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার জন্য হামাসের সাথে চুক্তির দাবি করে। সূত্র : আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit