বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

‘রহস্য’ স্পিনার বনে গেলেন গুরবাজ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেটে রহমানুল্লাহ গুরবাজের শুরুটা উইকেটকিপার ব্যাটার হিসেবে। আফগানিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে ইনিংস ওপেন করার পাশাপাশি উইকেট সামলানোর দায়িত্বটাও পালন করেন তিনি। একই কাজের জন্যই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ফিল সল্ট ফর্মে থাকায় একাদশে সুযোগ মিলছে না গুরবাজের।

এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা। অথচ এক ম্যাচেও একাদশে সুযোগ পাননি গুরবাজ। সাইড বেঞ্চে বসে অলস সময় কাটছে এই আফগানের! তাই হয়তোবা সময়টা কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি। উইকেটকিপার এই ব্যাটার এবার বনে গেছেন রহস্য স্পিনার!

কলকাতার অনুশীলনের সময় স্পিন বোলিং করতে দেখা গেছে গুরবাজকে। সেই বোলিং দাঁড়িয়ে থেকে দেখেছেন কোচরাও। অনুশীলনের প্রথম বলেই উইকেট ভেঙেছেন তিনি। তাতে দু’হাত তুলে উচ্ছ্বাসও করেছেন।

গুরবাজের বোলিং অনুশীলনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কলকাতা। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তানের আরও একজন রহস্য স্পিনার আমাদের দলে রয়েছে।’

গুরবাজ আন্তর্জাতিক ক্রিকেটে কখনও বোলিং করেননি। এমনকি আইপিএলেও কখনো বল হাতে নেননি তিনি। 

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit