বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

লালপুরে সড়ক দূর্ঘটনায় অটোরিক্স্রা চালকের মৃত্যু

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে নাজিমুদ্দিন (৩০) নামক ওই অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই চালক পাবনার জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিক্সাটি পাবনার মালিগাছা থেকে ভাড়া নিয়ে  লালপুর নবীনগর নামক স্থানে পৌছালে অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা নিহত চালকের লাশ উদ্ধার করেন।
লালপুর ফায়ার সার্ভিস স্ট্রেশন মাস্টার আব্দুস সালাম জানান একটি সিএনজি চালিত অটোরিক্সা ট্রাকের পিছনে ধাক্কা দিলে অটোরিক্সাটি ট্রাকের বডির ভিতরে ঢুকে দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, দূর্ঘটনাস্থল থেকে নিহত অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকের চালক পালিয়ে গেলেও দূর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ আটক করেছে। এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit