মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! এপ্রিলের ২০ দিনেই এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

জাতীয় সংসদের সব উন্নয়নের পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী : স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সব উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সব উন্নয়নের পৃষ্ঠপোষক।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট অফিসার্স ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং ক্লাব পরিচালনা কমিটির আহ্বায়ক কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব তারিক মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পার্লামেন্ট অফিসার্স ক্লাবের সদস্য সচিব ও যুগ্ম-সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য দেন।

স্পিকার বলেন, পার্লামেন্ট অফিসার্স ক্লাব সকলের জন্য উন্মুক্ত। এই ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে বিশেষ দিবসভিত্তিক অনুষ্ঠান, পিঠা-পার্বণ, মেলা, বৃক্ষরোপণের মতো পরিবেশ সহায়ক কাজ, আনন্দ ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারে।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit