শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

ভূমি কর্মকর্তাকে মারপিটের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক -২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মোশাররফ হোসেনের ওপর হামলার ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমানসহ দুইজনকে আটক করে। আটকের পর তাদেরকে আদালতে চালান দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান জানান, কানুনগো আকরাম হোসেন সোমবার সকালে উপজেলার হোগলাডাঙ্গা বাজারে সরকারি জমি পরিমাপ করতে যান। এ সময় কানুনগোকে সহায়তা করে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোশাররফ হোসেন বেলা একটার দিকে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে হোগলাডাঙ্গা বাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমানের নেতৃত্বে আসাদ, জুয়েল, জলিলসহ ৬/৭ জন তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সোমবার রাতে ভূমি কর্মকর্তা মোশাররফ হোসেন বাদি হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুর রহমান, আসাদুজ্জামান, জুয়েল রানা ও আব্দুল জলিলের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান ও আসাদুজ্জামানকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, তাদেরকে দুপুরের পর আদালতে চালান দেওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit