মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

ইসরাইলের সামরিক ঘাঁটিতে রকেট হামলার দাবি হিজবুল্লাহর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ‘আইন জেইটিম’ ঘাঁটিতে ৯১তম ডিভিশনের ৩য় পদাতিক ব্রিগেডের সদর দফতরে কয়েক ডজন ‘কাতিউশা’ রকেট ছুড়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সম্প্রতি শ্রীফা, ওদাইসেহ এবং রাব তলাতিনে হামলাসহ লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ও বেসামরিক বাড়ি-ঘরে চালানো ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালিয়েছে তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনী জানিয়েছে, ‘আইন জেইটিম’ অঞ্চলে লেবানন থেকে ছোড়া ৩৫টি রকেট শনাক্ত করা হয়েছে। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। বলা হচ্ছে, ‘ইসরাইলি সেনারা রকেট নিক্ষেপের উৎসগুলোতে হামলা করেছে।’

ইসরাইল শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে আল জাজিরা। যদিও এমন খবরের পর তেহরান বলছে, তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে ‘কোনো ক্ষেপণাস্ত্র হামলা’ হয়নি।

 
সূত্র: হারেৎজ, এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit