বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

আশুলিয়ায় ছিনতাইকারীদের কবলে আহত নারীর মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১২৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ছিনতাইকারীদের কবলে আহত ববিতা আক্তার (৩৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওসমান গনী নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ মোঃ ইউসুফ আলী। এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ববিতা আক্তার আশুলিয়ার বাইপাইল এলাকার নাদিম মন্ডলের স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, গত ১৫ই এপ্রিল সন্ধ্যায় তার কলেজ পড়ুয়া ছেলে সাজু মন্ডল ও তিন বছর বয়সী মেয়ে নুসরাতকে সাথে নিয়ে বাইপাইলের নিজ বাসা থেকে ফুচকা খেতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় যান। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকার হাবিব পাম্পের কাছে পৌঁছালে মোটর সাইকেলযোগে ছিনতাইকারীরা এসে ববিতার হাতে থাকা ব্যাগ ও গলায় থাকা স্বর্ণের চেইন টেনে নেওয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের টানা-হেচড়ায় ববিতা চলতি রিকশা থেকে মহাসড়কে পড়ে যান।
এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলে আহত অবস্থায় ববিতাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে অস্ত্রোপচার  শেষে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, ঘটনার পর ভুক্তভোগী ওই গৃহবধূর দেবর মোঃ কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওসমান গনী নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit