মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ইরানপন্থি গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ফের হামলার সিদ্ধান্ত নিয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর–পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। রবিবার রাতে ইরাকের জুম্মার শহর থেকে ওই হামলা চালানো হয়।

গত ফেব্রুয়ারির পর এই প্রথম ইরাক থেকে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হলো। সে সময় দেশটিতে অবস্থান করা ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ওপর নিয়মিত হামলা চালাচ্ছিল।

এই হামলা এমন সময় চালানো হলো, যখন এক দিন আগেই ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল–সুদানি যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরেছেন। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ–সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম গ্রুপে বলা হয়েছে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রম বন্ধের আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। এ কারণে প্রায় তিন মাস স্থগিত রাখার পর সশস্ত্র গোষ্ঠীগুলো আবার হামলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit