রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার, জাপানে সতর্কতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ জানিয়েছে, সোমবার (২২ এপ্রিল) কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল বরাবর একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়েছে।   

এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের পর এ নিয়ে সতর্কতা জারি করেছে জাপান সরকার। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানের প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের ‘এক্সক্লুসিভ’ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে।
 
এর আগে গত মার্চে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সে সময় মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল।
 
এরপর গত ‍শুক্রবার (১৯ এপ্রিল) উত্তর কোরিয়া একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য ডিজাইন করা একটি সুপার-লার্জ ওয়ারহেড পরীক্ষা করে। সিউলের সামরিক বাহিনী জানায়, তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে।
 
উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ নয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit