বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

রাত ১টার মধ্যে সিলেটে ৬০ কিমি বেগে ঝড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২২ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়। এতে বলা হয়েছে, বিকেল ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দুপুরে প্রেস ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আকাশে মেঘ থাকায় আজ দিনের তাপমাত্রা কম থাকতে পারে, তবে সেটা উল্লেখযোগ্য নয়। এ ছাড়া মঙ্গলবার আবারও তাপমাত্রা বাড়বে। তিনি আরও জানান, রাজশাহী, খুলনাসহ বেশ কিছু জায়গায় অতি তীব্র তাপপ্রবাহ বইছে, যা আরও কয়েক দিন থাকার আশঙ্কা রয়েছে। আগামী কদিন ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা কমবে না। জলীয় বাষ্পের কারণে দিনের তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। রাতের তাপমাত্রাও কমছে না। এতে ঘাম বেশি হচ্ছে।

সপ্তাহখানেক তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে বজলুর রশিদ জানান, তবে ৭ থেকে ৮ দিন পর তাপমাত্রা কমতে পারে। এ ছাড়া ৮ থেকে ১০ দিনের মধ্যে লঘুচাপ ও নিম্নচাপের কোনো আশঙ্কা নেই। এদিকে এরই মধ্যে তীব্র গরমে পরিস্থিতি আমলে নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

কর্তৃপক্ষ বলছে, হিট স্ট্রোক, ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধে মেডিকেল কলেজ থেকে কমিউনিটি ক্লিনিক সব জায়গায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। জনসচেতনতায় নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির সময় সংবাদকে বলেন, প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় খাবার স্যালাইন, প্রাথমিক পরিচর্যা, হিট স্ট্রোক হলে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit