শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের সত্যতা মেলেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সহধর্মিণী বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়নি। ইমরান খানের পারিবারিক চিকিৎসক অসীম ইউসুফের উপস্থিতিতে শনিবার একটি বেসরকারি হাসপাতালে বুশরা বিবির বিভিন্ন পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। খবর জিও নিউজের

বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জিও নিউজ আরও জানায়, হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানান বুশরা। ফলে রক্ত পরীক্ষা ছাড়াই এই মেডিকেল প্রতিবেদন চূড়ান্ত করতে হয়েছে। তবে আলট্রাসাউন্ড, ইসিএইচওসহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করে বিষ প্রয়োগের বিষয়টি অসত্য বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। 

চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে বুশরা বিবির গ্যাসট্রিকের সমস্যা আছে বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে বুশরা বিবির রক্তের নমুনা দিতে অস্বীকৃতির বিষয়টি উল্লেখ করেই মেডিকেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এছাড়া ইতিমধ্যেই প্রতিবেদনটি ড. অসিমকেও হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দুই দিনের মধ্যে পাকিস্তানের যেকোনো বেসরকারি হাসপাতালে বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন দেশটির আদালত। পরে একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের অভিযোগ অসত্য বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। 

এর আগে কারাবন্দি অবস্থায় বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের অভিযোগ তোলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। আদালতে ইমরানের মামলার শুনানির সময় এ অভিযোগ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit