বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

চীনা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২২৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মার্কিন টেক জায়ান্ট অ্যাপল চীনা সরকারের আদেশ মানতে চীনে নিজস্ব অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে জাতীয় নিরাপত্তায় ঝুঁকির বিষয়টি উল্লেখ করেছে দেশটির সরকার।

জানা যায়, অ্যাপল সম্প্রতি তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস সরিয়ে নিয়েছে। যদিও শুধু অ্যাপ স্টোর চীনা শাখায় এ পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা এখনো এ দুটি অ্যাপ ডাউনলোড করতে পারছেন।

মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চীনা সরকার তাদের এ নির্দেশ দিয়েছে। চীনে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটার অ্যাপগুলো কিন্তু এখনো অ্যাপ স্টোরে চালু রয়েছে। 

এমনকি ইউটিউব এবং টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মগুলোর মতো অ্যাপগুলো এখনো ডাউনলোড করা যাচ্ছে। ফলে নির্দিষ্টভাবে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস কিভাবে দেশটির জন্য জাতীয় হুমকিস্বরূপ হয়ে উঠেছে তা আমাদের কাছে পরিষ্কার না।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit