বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

গরমে ডাবের পানি ভুলেও খাবেন না যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৬৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : গরমের এই সময়ে পানির চাহিদা থাকে অনেক বেশি। ডাবের পানিতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এছাড়া আছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ক্যালশিয়াম, ফাইবার এবং ডাই-ইউরেটিক উপাদান। তবুও ক্ষেত্রবিশেষে এই পানীয় শরীরে নানা সমস্যার সৃষ্টি করতে পারে।

 বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে যদি কেউ অ্যালার্জি, সর্দি, কাশিতে আক্রান্ত হন তবে সে সময় ডাবের পানি পান করাটা নিরাপদ নয়। এতে শারীরিক জটিলতা কমবে না বরং বাড়বে।
 

ছবি: সংগৃহীত

 

ডাবের পানি কিডনিকে সুরক্ষিত রাখে। তবে আপনি যদি কিডনি রোগী হন সেক্ষেত্রে এই পানীয় মোটেও নিরাপদ নয়। চিকিৎসকরা বলছেন, কিডনি ভালো রাখার সেরা উপায় পানি পান করা। কিন্তু কিডনি রোগে আক্রান্ত হলে এই পানি পান করার পরিমাণ আপনার কমিয়ে আনতে হবে আক্রান্ত কিডনিকে ভালো রাখার জন্য।
 
ঠিক তেমনি আপনি যদি কিডনি রোগী হন তবে আক্রান্ত কিডনিকে সুরক্ষিত রাখতে ডাবের পানিকে এড়িয়ে চলতে হবে। কারণ ডাবের পানিতে পটাশিয়ামের মাত্রা বেশি। তাই এই পানীয় কিডনি রোগীদের বড় ক্ষতির কারণ হতে পারে।
 
বিশেষজ্ঞরা বলছেন, ডাবের পানিতে থাকা পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম উপাদান শরীরে উচ্চ রক্তচাপ, ইলেকট্রোলাইট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। কিন্তু শরীরে এগুলোর কোনোটার পরিমাণ বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, ইলেকট্রোলাইট, ডায়াবেটিস ইত্যাদির ভারসাম্য বজায় নাও থাকতে পারে। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণও হতে পারে এই পানীয়।
 
অতিরিক্ত ডাবের পানি পান করার অভ্যাসে শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমার সুযোগ পায়। যা কিডনি ও হৃদপিণ্ড দুটোই অকার্যকর করে দিতে পারে। চিকিৎসকরা বলছেন, এই অবস্থায় রোগীর মৃত্যু অনিবার্য হতে পারে। তাই যাদের দেহে প্রচুর পটাশিয়াম আছে এবং বের হয় না, তাদের ডাবের পানি পান করা ঠিক নয়।
ডাবের পানিতে থাকা সোডিয়াম শরীরে রক্তচাপ বাড়িয়ে দেয়। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা সপ্তাহে একদিনের বেশি ডাবের পানি পান করবেন না। তাই যাদের এসব সমস্যা রয়েছে তারা ডাবের পানি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
 
সূত্র: নিউজ ১৮ বাংলা
 

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit