বিনোদন ডেস্ক : সম্প্রতি এ সিনেমার নির্মাতা জানিয়েছেন, এই ফ্রাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘অ্যানিম্যাল পার্ক’ আসছে। ভারতীয় এক গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, ‘অ্যানিম্যাল টু’ সিনেমায় খলচরিত্রের জন্য ভিকি কৌশলকে বেছে নিয়েছেন নির্মাতারা। যদিও এখন পর্যন্ত ভিকি বা পরিচালকের তরফে এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে সিনেমায় যে নতুন চমক থাকছে, সেটা খোলসা করে দিয়েছেন সন্দীপ রেড্ডি।
নির্মাতা সন্দীপ রেড্ডি সিনেমাপ্রেমীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, অপেক্ষা করুন। কেননা প্রথম কিস্তির থেকে দ্বিতীয় পর্বে আরও রক্ত ঝরবে। পাশাপাশি আগের চেয়ে আরও ভয়ঙ্কর হতে চলেছে ‘অ্যানিম্যাল টু’। এছাড়া এবারও সিনেমার মুখ্য চরিত্রেও থাকবেন রণবীর। সিনেমায় রক্ত, হিংসা, উগ্র পৌরুষের কারণে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে।
নির্মাতা জানান, ২০২৬ সালের প্রথম দিকেই শুরু হবে ‘অ্যানিমেল টু’ সিনেমার শুটিং। পাশপাশি তিনি এও জানান, ‘অ্যানিমেল’র তুলনায় অনেক বড় প্রেক্ষাপটে নির্মিত হবে এ সিনেমার দ্বিতীয় কিস্তি।
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫০