বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

মাহবুবা আলম স্বপ্না’র কবিতাঃ কিচ্ছু নেই

মাহবুবা আলম স্বপ্না। আমেরিকা প্রবাসিনী।
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৪১৬ Time View

 কিচ্ছু নেই

—————–
কোথাও কিছু নেই ,
না কি মনে কোনো প্রাণ নেই ?

কে জানে ?
দেহ প্রাণহীণ —
চারিপাশ অর্থহীন —
কূলহারা চারিকূল —
প্রাণে রং নেই , বিবর্ণ সব !!

কালো, কালোময় – অন্ধকারাচ্ছন্ন ,
মেঘে ঢেকে গেছে সব তারা ,
শুকতারা গতিহারা গহীন অন্ধকারে !!

ছোট্ট জোনাকি চুপটি বসে ঘরের কোনে !
কি জানি কি দুখে নিস্তব্ধ, নিশীথে !
ব‍্যাকুল – বিয়োগে, বিরহে নিথর
সব এলোমেলো,অগোছালো,অচল,শিথিল !

অজান্তে মন কাঁদে – ?
কেন এ রোধন ?
কার তরে মন করে অনমন — ?

বিরহিনী হেঁসে বলে – ওরে অবুঝ ,
পাষাণে বাধো মন ,
করো না অযথা ক্রন্ধন,
পিছনে আর নয় !!

অবুঝ যে বুঝে না কিছু
কেবলি খোঁজে তাকে
যে গেছে সুদূর !!

কিউএনবি / শামীম/২০.০৪.২০২৪/রাত ৮.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit