রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

নির্ধারিত সময়ের একদিন আগেই আমিরাতে নোঙর করবে এমভি আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : নির্ধারিত সময়ের একদিন আগেই আল হামরিয়া বন্দরে নোঙর করছে সোমালিয়ান দস্যুদের কবল পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। রবিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের নোঙর করার কথা রয়েছে জাহাজটির।

কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়ের একদিন আগেই আল হামরিয়া বন্দরে নোঙর করছে এমভি আবদুল্লাহ। নাবিকরা সবাই সুস্থ আছেন।’

জানা যায়, সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরারে আল হামরিয়া বন্দরের নোঙর করার কথা ছিল ২২ এপ্রিল। কিন্তু জাহাজের গতি বৃদ্ধি করার কারণে একদিন আগেই আল হামরিয়া বন্দরে পৌছাবে। রবিবার বিকেলে ৬টার মধ্যেই জাহাজ বন্দরে নোঙর করার কথা রয়েছে। এ বন্দরে ৪ থেকে ৫ দিন অবস্থান করে কয়লা খালাস করবে। এরপর চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা করবে। ওই বন্দর থেকে সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী এবং জেনারেল স্কোয়াড মোহাম্মদ নুর উদ্দিন জাহাজ থেকে নেমে যাবেন। তারা উড়োজাহাজে করে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক জাহাজে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা করবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit