মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি-আফ্রিদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : এবার ঈদে বেসরকারি টেলিভিশনে কথা বলতে গিয়ে তিনি বলেন তার পছন্দ ও অপছন্দের কথা। বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার মধ্যে আপাতত তার সময় কাটছে ইনস্টাগ্রামে। দীঘির পছন্দের খাবার বার্গার-বিরিয়ানি। সেখানে তিনি বলেন অভিনেত্রী না হলে তিনি হয়তো সংগীতশিল্পী হতেন।

জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে কিছুদিন ধরে। এ বিষয়ে দীঘি বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা কথা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’
কিন্তু তৌহিদ আফ্রিদি ও দীঘিকে নিয়ে কেন এমন গুঞ্জন? কারণ, তাদের অনেক টিকটক ভিডিও এবং স্থিরচিত্রে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। কিছু ভিডিওতে আবার তাদের বেশ মজা করতেও দেখা গেছে। অর্থাৎ, প্রায় তারা একসঙ্গে ধরা দেন ক্যামেরায়। গুঞ্জন সেখান থেকেই শুরু হয়েছে।
সিনেমা ও ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম—স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়।

তিনি আরও বলেন, ‘দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে। যেমন, একটা সময় “প্রিয়তমা” হলে চলার পর ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে। তার মানে প্ল্যাটফর্ম ছাড়া কোনো পার্থক্য নেই।’

এ প্রসঙ্গে তৌহিদ আফ্রিদি সময় সংবাদকে বলেন, ‘কে বা কারা আগে থেকেই দিঘীর সঙ্গে আমার প্রেমের গুঞ্জন উঠিয়ে রেখেছে। একদমই ভুয়া খবর। সে আমার ভালো বন্ধু ছিল। বরং এসব গুজবের কারণে এখন দিঘীর সঙ্গে আমার তেমন যোগাযোগই হয় না। দেখাও কম হয়। ওর সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না। মানুষ কেনো এ রটনা রটায় তাও বুঝি না।’

চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit