মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

রাঙামাটির ৩৭ প্রার্থীর মধ্যে দু’জনের প্রার্থীতা বাতিল

আলমগীর মানিক,রাঙ্গামাটি
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৫০ Time View

আলমগীর মানিক,রাঙ্গামাটি : রাঙামাটিতে প্রথমধাপের উপজেলা নির্বাচনে অনলাইনে আবেদনকারি ৩৭ জনের মধ্যে দু’জনের মনোনয়নপত্র বাদ দিয়ে বাকি ৩৫ প্রার্থীর মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ। বাতিলকৃত দুই প্রার্থী হলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাজাহান ও অপরজন হলে জুরাছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী রন্টু চাকমা। রাঙামাটির জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মোঃ শাহাজাহান জানিয়েছেন, তিনি এই বিষয়ে আপিল করবেন এবং তার প্রার্থীতা তিনি ফিরে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।

এরআগে মঙ্গলবার পর্যন্ত আগামী ৮ই এপ্রিল অনুষ্ঠিত্য হতে যাওয়া ৬ষ্ঠ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রাঙামাটির চার উপজেলায় চেয়ারম্যান পদে-১৩জন, ভাইস চেয়ারম্যান পদে-১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে দাখিল করেছিলেন। রাঙামাটি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আবেদন করেছেন মোট ৬ জন। তারা হলেন শহীদুজ্জামান মহসিন রোমান, মোঃ শাহজাহান, অন্ন সাধন চাকমা, পঞ্চানন ভট্টাচার্য, বিপ্লব চাকমা ও সুফিয়া কামাল ঝিমি। ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ৬ জন। তারা হলেন, চন্দ্রজিৎ দেওয়ান, দয়াময় চাকমা, দুর্গেশ্বর চাকমা, পলাশ কুসুম চাকমা, মো: মনিরুল ইসলাম ও মো: রিদওয়ানুল হক সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন মোট ৩ জন। তারা হলেন, নাসরিন ইসলাম, মনিকা আক্তার ও রিতা চাকমা।

রাঙামাটির কাউখালী উপজেলায় এবারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে আবেদন করেছেন ২ জন। তারা হলেন মো: সামশুদ্দোহা চৌধুরী ও মংসুইউ চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে আবেদন করেছেন ৪ জন। তারা হলেন অংপ্রু মারমা, কে এম আসিফ নেওয়াজ, মো: ফিরোজ আহাম্মদ ও লা থোয়াই মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ৩ জন, তারা হলেন এ্যানী চাকমা কৃপা, জান্নাতুল ফেরদৌস ও নিংবাইউ মারমা। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পদে আবেদন করেছেন সর্বমোট ৩ জন। তারা হলেন- কেতন চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও সুরেশ কুমার চাকমা। ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ২ জন। তারা হলেন কামিনী রঞ্জন চাকমা ও রন্টু চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ২ জন। তারা হলেন, অনিতা দেবী চাকমা ও জ্যোৎস্না তালুকদার।

রাঙামাটির বরকল উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে আবেদন করেছেন ২ জন। তারা হলেন, বিধান চাকমা ও সন্তোষ কুমার চাকমা। ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ২ জন। জ্ঞান জ্যোতি চাকমা ও পুলিন বিহারি চাকমা। হিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ২ জন তারা হলেন, রাখি চাকমা ও সুচরিতা চাকমা।

নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হয়েছে বুধবার ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের রাঙামাটির চার উপজেলাসহ সর্বমোট ১৫০টি উপজেলায় ভোটগ্রহণ হবে চলতি বছরের আগামী ৮ মে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit